মাদারীপুর থেকে, মোঃ লুৎফর রহমান।
করোনা পরিস্থিতির কারনে অসহায় হয়ে পড়া পরিবারের মধ্যে মাদারীপুরের কালকিন থানা পুলিশের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
কালকিনি থানা সূত্রে জানাযায়, কর্মরত পুলিশ সদস্যদের উদ্যোগে করোনা প্রাদুর্ভাবে অসহায় হয়ে পড়া কালকিনি থানা এলাকাধীন সকল বাজারের নাইট গার্ড, ভ্যান চালক, অটো চালকসহ শতাধিক পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, লবন ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কালকিনি থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন মৃধা,ওসি (তদন্ত) হারুন অর-রশিদ, এস.আই আল ইমরান,এস আি কামরুজ্জামান,খলিলুর রহমান, এ.এস.আই লব কুমার প্রমুখ।
কালকিনি থানার অফিসার ইনচার্জ মো: নাসির উদ্দিন মৃধা বলেন,দেশের এ ক্লান্তিলগ্নে সামর্থ্য অনুযায়ী অসহায়দের সাহায্যের জন্য সকল বিত্তবানদের এগিয়ে আসা উচিত ।
Leave a Reply