1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ তরুণের ভয়াবহ মৃত্যু যুক্তরাষ্ট্রে

মো: আরাফাত হোসেন বাপ্পী
  • আপডেট টাইম : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৩৩০ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

যুক্তরাষ্ট্রের টেনেসিতে কৃষ্ণাঙ্গ তরুণ টায়ার নিকোলসের ওপর পুলিশের নির্যাতনের ভিডিও প্রকাশ করা হয়েছে। পুলিশের বডিক্যামে ধরা পড়ে নির্যাতনের ভয়াবহ দৃশ্য।

শুক্রবার (২৭ জানুয়ারি) প্রকাশিত ভিডিওতে দেখা যায়, গত ৭ জানুয়ারি মেমফিস শহরে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে নিকোলসের গাড়ি থামায় পুলিশ। টেনেহিচড়ে তাকে নামানো হয় গাড়ি থেকে। চোখে মরিচের গুঁড়া স্প্রে করে পেটানো হয় নির্মমভাবে। পেছনে বেঁধে ফেলা হয় তার হাত। সে সময় ‘মা’ বলে চিৎকার করতে শোনা যায় তাকে। গুরুতর আহত হয়ে অনেকটা নিস্তেজ হয়ে পড়েন নিকোলস। ১৯ মিনিটের মাথায় স্ট্রেচার এনে নিয়ে যাওয়া হয় তাকে। হাসপাতালে নেয়ার তিনদিন পর মৃত্যু হয় তার।

এ ঘটনায় ৫ পুলিশ কর্মকর্তাকে হত্যার দায়ে অভিযুক্ত করেছে মার্কিন আদালত। গত কয়েক বছরে কৃষ্ণাঙ্গদের ওপর পুলিশি নির্যাতনের ঘটনা বেড়েছে যুক্তরাষ্ট্রে। ২০২০ সালে মিনিয়াপোলিসে পুলিশের হাতে জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর তীব্র বিক্ষোভ ছড়ায় দেশজুড়ে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121