1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

ফরাসি লিগে যোগ দিয়ে লাল কার্ড দেখায় শীর্ষে নেইমার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৩২৭ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

বিশ্বকাপের দুঃখ ভুলে থাকবেন কী, উল্টো নতুন বিপত্তিতে জড়িয়েছেন নেইমার।

বিশ্বকাপের পর পিএসজির হয়ে কাল রাতে মাঠে নেমেই লাল কার্ড দেখেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ায় টুর্নামেন্টের বাকিটা সময় দর্শক হয়ে থাকতে হয়েছিল তাঁকে। সেই শোক সামলে উঠতে ক্লাব ফুটবলে মনোযোগী হওয়ার কথা বলেছিলেন নেইমার।

কিন্তু স্ত্রাসবুর্গের বিপক্ষে লাল কার্ড দেখায় এখন ক্লাব ফুটবলেও বসে থাকতে হবে। লিগ আঁ-তে খেলতে পারবেন না রোববারের ম্যাচ।

বুধবার রাতে নেইমারকে মাঠ ছাড়তে হয়েছে দুই হলুদ কার্ডে দেখে। দুই কার্ডের মধ্যে ব্যবধান ছিল দুই মিনিটেরও কম। প্রথম কার্ড দেখেন স্ত্রাসবুর্গের আদ্রিয়েন থমাসনের মুখে হাত দিয়ে আঘাত করে। কিছুক্ষণ পরই ডাইভ দিয়ে দেখেন দ্বিতীয় হলুদ কার্ড। নেইমারকে মাঠ ছাড়তে হয় ৬২ মিনিটেই।

পিএসজির হয়ে এটি নেইমারের পঞ্চম লাল কার্ড। ২০১৭-১৮ মৌসুমে নেইমার যোগ দেওয়ার পর ফরাসি লিগে আর কোনো খেলোয়াড় এত বেশি লাল কার্ড দেখেননি।

বার্সেলোনা থেকে ২২ কোটি ২০ লাখ ইউরোয় পিএসজিতে আসার পরপরই ২০১৭ সালের অক্টোবরে অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে প্রথম লাল কার্ড দেখেন নেইমার। সেটিও ছিল দুটি হলুদ কার্ডের সমন্বয়ে লাল কার্ড। এরপর বেশ কিছুদিন রেফারির এই গুরুতর শাস্তির সম্মুখীন হতে হয়নি।

দ্বিতীয়বার লাল কার্ড দেখেন ২০২০ সালের ফেব্রুয়ারি বোর্দোর বিপক্ষে। ওই বছরের সেপ্টেম্বরে মার্শেইয়ের বিপক্ষে তৃতীয়টি, আর ২০২০-২১ মৌসুমের শেষ দিকে লিলের বিপক্ষে চতুর্থ লাল কার্ডটি দেখেন নেইমার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121