1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ

মো; আরাফাত হোসেন বাপ্পী
  • আপডেট টাইম : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১৬৩ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ। সম্মেলনকে ঘিরে মাইজদী শহরকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। রাতভর চলছে পিকআপ ভ্যানে প্রচার-প্রচারণা। আজ সকাল ১০টায় সম্মেলন উদ্বোধন করবেন সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। প্রধান অতিথি হিসেবে থাকছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সেক্রেটারি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। বিশেষ অতিথি থাকছেন সাবেক মন্ত্রী কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া- বীর বিক্রম। প্রধান বক্তা কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি।
জানা যায়, ২০১৯ সালের ২০শে নভেম্বর নোয়াখালী জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়। যেখানে সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত হন খায়রুল আনম চৌধুরী সেলিম ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীও সাধারণ সম্পাদক পদে বহাল থাকেন। সেই কমিটি আর পূর্ণাঙ্গ না করে দুই বছরের মাথায় ২০২১ সালের ৩০শে সেপ্টেম্বর খায়রুল আনম চৌধুরী সেলিমকে আহ্বায়ক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শিহার উদ্দিন শাহীন ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদ উল্যাহ খান সোহেলকে যুগ্ম আহ্বায়ক করে ৮৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলটির শীর্ষ কয়েকজন নেতা বলেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর হাতে জেলা আওয়ামী লীগের একক নিয়ন্ত্রণ থাকলেও ২০১৯ সাল পরবর্তী দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার তীব্র সমালোচনার মুখে একক আধিপত্য থেকে ছিটকে পড়েন তিনি।

শীর্ষ দুই পদের মধ্যে সভাপতি পদে একরামুল করিম চৌধুরী এমপি’র নাম শোনা গেলেও গত ২৬শে নভেম্বর বিকালে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তব্যকালে একরামুল করিম চৌধুরী সভাপতি-সাধারণ সম্পাদক পদে লড়বেন না বলে ঘোষণা দেন এবং সহ-সভাপতি পদে রাখলে তিনি দলের জন্য কাজ করবেন বলে অভিমত ব্যক্ত করেন। এমপি একরামুল করিম চৌধুরীর এমন ঘোষণায় অনেকটা ঝিমিয়ে পড়েছে তার অনুসারীরা। এদিকে সভাপতি পদে আলোচনায় রয়েছেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম এবং হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী। সাধারণ সম্পাদক পদে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহিন ও নোয়াখালী পৌরসভার মেয়র এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শহিদ উল্যাহ খান সোহেলের নাম শোনা যাচ্ছে। তবে মাঠে আলোচনায় না থাকলেও ধারণা করা হচ্ছে সম্মেলনের দিন মঞ্চে সভাপতি-সাধারণ সম্পাদক পদে আরও একাধিক প্রার্থীর নাম যোগ হতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121