1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

মহিলা আওয়ামী লীগের সম্মেলন আজ উজ্জিবিত কর্মীরা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ১৪৩ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলন আজ।উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বেলা ৩টায় এই সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ২০১৭ সালের ৪ মার্চ মহিলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এতে সাফিয়া খাতুন সভাপতি এবং মাহমুদা বেগম সাধারণ সম্পাদক হন। কমিটির মেয়াদ ২০২০ সালে শেষ হলেও করোনো মহামারির কারণে নির্ধারিত সময়ে সম্মেলন হয়নি।

এদিকে দীর্ঘদিন পর এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের শীর্ষ পদে কারা আসছেন তা নিয়ে আলোচনা চলছে ভেতরে-বাইরে। সম্মেলনের ঘোষণার পর থেকেই শীর্ষ পদে আসতে সম্ভাব্য পদপ্রত্যাশীরা নিজেদের অবস্থান জানান দিয়েছেন। ধারণা করা হচ্ছে, এবারের শীর্ষ পদে নতুন মুখ আসতে পারে। এ সম্মেলনের মাধ্যমে যারা নেতৃত্বে আসবেন তাদের নির্বাচনকালীন পরিস্থিতি সামলাতে হবে। কারণ, ২০২৪ সালের জানুয়ারির মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মহিলা আওয়ামী লীগের কমিটি ১৫১ সদস্যবিশিষ্ট। বর্তমান কমিটির সভাপতি সাফিয়া খাতুন এবারও এই পদে থাকতে আগ্রহী। সাধারণ সম্পাদক মাহমুদা বেগম এবার চান সভাপতির পদ। সভাপতি-সাধারণ সম্পাদকের বাইরে এই কমিটি থেকে সহসভাপতি আসমা জেরিন ঝুমু, শিরীন নাঈম পুনম, বনশ্রী বিশ্বাস স্মৃতি কনা, নাসিমা ফেরদৌসী, আলেয়া পারভীন রঞ্জু, আজিজা খানম কেয়া, ফারহানা ডলিসহ আরও বেশ কয়েকজন সভাপতি পদপ্রত্যাশী রয়েছেন।

সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের মধ্যে শক্তিশালী প্রার্থী বর্তমান সাংগঠনিক সম্পাদক সুলতানা রাজিয়া পান্না। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেত্রী। বিএনপি-জামায়াত জোট সরকারবিরোধী আন্দোলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক হিসাবে ঢাকার রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেন।

এ ছাড়াও এ পদের ব্যাপারে আগ্রহী বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন রুকসানা, শিখা চক্রবর্তী, মীনা মালেক, জান্নাত আরা হেনরী, সাংগঠনিক সম্পাদক আনারকলি পুতুল, নাসরীন সুলতানা, ঝর্ণা বাড়ৈ, ইসমত আরা হ্যাপী, দপ্তর সম্পাদক রোজিনা নাসরিন রোজী প্রমুখ। তাদের অনেকেই মহিলা আওয়ামী লীগের আগের কমিটিতেও গুরুত্বপূর্ণ পদে ছিলেন।

আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, এবার মহিলা আওয়ামী লীগের সম্মেলনে শীর্ষ পদে নতুন মুখ আসতে পারে। নির্বাচনকালীন পরিস্থিতি সামলানো সাংগঠনিক দক্ষতা, সারা দেশে নারীদের মধ্যে পরিচিত ও যোগ্যকেই শীর্ষ পদে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121