1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

আমার ক্ষমতাচ্যুতির জন্য যুক্তরাষ্ট্রকে আর দায়ী করি না: ইমরান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ২৩৩ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান বলেছেন, তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতাচ্যুত করার জন্য তিনি আর মার্কিন প্রশাসনকে দায়ী করছেন না। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে ইমরান খান এসব কথা বলেছেন।

চলতি বছরের এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমরান খান বারবারই বলে আসছেন এর পেছনে যুক্তরাষ্ট্রের হাত আছে। তবে এখন তিনি বলছেন, ক্ষমতাচ্যুতির জন্য তিনি আর মার্কিন প্রশাসনকে দায়ী করবেন না।

ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে ইমরান খান বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক হলো প্রভু-ভৃত্যের মতো কিংবা প্রভু-ক্রীতদাসের মতো। আমাদের ভাড়া করা বন্দুকের মতো ব্যবহার করা হয়।

তবে এর জন্য আমি যুক্তরাষ্ট্রের চেয়ে আমাদের নিজেদের সরকারকে অনেক বেশি দায়ী বলে মনে করি।’ সংবাদপত্রটিকে ইমরান আরও বলেন, তিনি ওয়াশিংটন ও ইসলামাবাদের মধ্যে ‘মর্যাদাপূর্ণ’ সম্পর্ক গড়ে তুলতে চেয়েছিলেন।

এদিকে লাহোরে নিজের বাসভবন থেকে ভিডিও লিংকের মাধ্যমে গতকাল সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে ইমরান বলেন, পিএমএল-এন নেতা নওয়াজ শরিফ দেশকে দুর্যোগের দিকে ঠেলে দিচ্ছেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে তিনি নির্বাচন আয়োজন করতে দিচ্ছেন না।

ইমরানের দাবি, পিটিআইয়ের কাছে পরাজিত হওয়ার ভয়ে নওয়াজ শরিফ নির্বাচনে অংশ নিতে চান না।

নওয়াজকে ইঙ্গিত করে পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘পাকিস্তানের জন্য এটা গভীর উদ্বেগের বিষয় যে, সুপ্রিম কোর্টে দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তি নতুন সেনাপ্রধান নিয়োগসহ পাকিস্তানের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন।’

ইউক্রেনে রুশ অভিযান শুরুর আগমুহূর্তে নিজের মস্কো সফরকে ‘বিব্রতকর’ বলে উল্লেখ করেছেন ইমরান। তবে তিনি বলেছেন, ওই সফরসূচি আরও কয়েক মাস আগেই নির্ধারিত ছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121