সৈয়দপুরে নিজ বাসায় দেহব্যবসা
পুলিশের অভিযান আটক ৮ জন।
নীলফামারীর সৈয়দপুরে নিজ বাসায় পতিতাদের দিয়ে দেহব্যবসা পরিচালনার অভিযোগে মো. বুলবুল (৩৫) নামে এক বাড়ি-মালিকের বিরুদ্ধে। বাড়ি মালিকের নিয়ন্ত্রণে এই দেহ ব্যবসা পরিচালনা শুধু রাতের আধারেই নয় নিয়মিত চলতো দিনের আলোতেও। তার এই ধারাবাহিকতায় স্থানীয় ও পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে ৪ জন ছেলে ও ৪ জন মেয়েকে আটক করে সৈয়দপুর থানা পুলিশ।
আজ মঙ্গলবার সকালে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফইম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৫মে) রাত সাড়ে এগারোটার দিকে সৈয়দপুর পৌরসভাধীন ১ নং ওয়ার্ডের উওরা আবাসনের পাশে পুলপাড়া এলাকায় জনৈক বুলবুল এর বাসায় এই দেহ ব্যবসা চলে আসছিল। এতে অতিষ্ঠ হয়ে পড়েছিল এলাকাবাসী। উঠতি বয়সী নিত্য নতুন কপোত-কপোতী যেমন আনাগোনা ছিল নিত্যদিনের চিত্র। এতে এলাকার পরিবেশ খারাপ হচ্ছিল। এভাবে আজ রাত সাড়ে ১২ টার দিকে অভিযান চালিয়ে ৪ জোড়া কপোত-কপোতী আটক করা হয়। পুলিশের পাশাপাশি এলাকাবাসীও এ সময় উপস্থিত ছিল।
স্থানীয়রা বলছেন, এটা নতুন কিছু নয়। তবে মাদ্রাসা ও মসজিদের পাশে এই ধরনের নোংরা কাজের স্থায়ী প্রতিকার চান তারা। এর আগেও পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে যায় কয়েকদিন বন্ধ থাকলেও আবার কিছুদিন পর এই অনৈতিক কার্যকলাপ শুরু করেন তিনি।
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফইম উদ্দিন জানান, বুলবুলের বাসায় দেহ ব্যবসা চলে এমন অভিযোগের ভিত্তিতে আমরা স্থানীয়দের সহযোগিতায় অভিযান পরিচালনা করি। এসময় ৪ জন নারী ও ৪ জন পুরুষকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগ গ্রেফতার করি। এখন পর্যন্ত আটকৃদের সঠিক নাম যানা সম্ভব হয়নি ।