1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

তেরখাদায় ডেঙ্গু প্রতিরোধ অভিযান-২০২৫ উপলক্ষে র‍্যালি সাগর কুমার বাড়ই , বিশেষ প্রতিনিধি //

তেরখাদায় ডেঙ্গু প্রতিরোধ অভিযান-২০২৫ উপলক্ষে র‍্যালি

সাগর কুমার বাড়ই , বিশেষ প্রতিনিধি //

মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিষয়ে জনসচেতনতা সৃষ্টি ও মশার উপদ্রব দূরীকরণে ১৬ সেপ্টেম্বর সকাল ১০ টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলার ইখড়ি এলাকায় ডেঙ্গু প্রতিরোধ অভিযান-২০২৫ পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন বারাসাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন। নিজ নিজ পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন , ডেঙ্গু মুক্ত থাকুন এ প্রতিপাদ্যের উপর ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির উদ্যোগে এক র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম আলমগীর হোসেনের নেতৃত্বে বাড়ি বাড়ি ডেঙ্গু প্রতিরোধে অভিযান পরিচলনা করা হয়।
এ সময় বাড়ির আনাচে কানাচে পানি ভর্তি ডাবের খোলা , ফুলের টব , পলিথিন , মাটির তৈরী মালসা ও কলসিভাঙ্গা অপসারণ করা হয়। বাড়ির আশপাশে এসব পাত্রে পানি জমে মশা বাহিত রোগের জীবানু তৈরী হয়।
মশা বাহিত রোগের সৃষ্টি না হয় সে লক্ষ্যে সকলকে অধিকতর সচেতন হওয়ার আহবানও জানানো হয়। অভিযান পরিচালনাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল, জাতীয় দৈনিক ইত্তেফাক ও নিউজ 21 বাংলা টিভির তেরখাদা প্রতিনিধি এস এম মফিজুল ইসলাম জুম্মান , ব্র্যাকের ক্লাইমেট চেইঞ্জ এন্ড হেলথ প্রোগ্রামের অফিসার এমডি আকাশ মাহমুদ হৃদয় , ব্ল‍্যাক স্বাস্থ্য কর্মসূচির প্রোগ্রাম অফিসার মুক্তা ইসলাম।

পরে ব্র্যাকের স্বাস্থ্য কর্মীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে বাড়ি বাড়ি গিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় বাড়ির লোকদেরকেও সচতন করা হয়। এ অভিযান ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে এলাকায় ব্যাপক সাড়া পড়েছে।

© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121