1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

ভোলায় মেডিকেল কলেজ, গ্যাস ও সেতু চান ভোটাররা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৪ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

মোঃ সিরাজুল ইসলাম,ভোলা জেলা প্রতিনিধিঃ

ভোলাবাসীর ভোটের হিসাব এবার কেবল প্রতিশ্রুতিতে নয়, বাস্তবায়নে। ঘরে ঘরে গ্যাস সংযোগ, ভোলা-বরিশাল সেতু ও একটি মেডিকেল কলেজ নির্মাণ-এই তিন চাওয়া যিনি পূরণ করতে পারবেন, সেই প্রার্থীকেই এবার ভোট দেবেন তারা। চা-স্টল থেকে বাজার, শিক্ষাঙ্গন থেকে ব্যবসা প্রতিষ্ঠান-সবখানেই এই আলোচনা। আসন্ন নির্বাচনে তাই ভোলা-১ আসনের ভোটারদের সিদ্ধান্ত নির্ভর করছে উন্নয়নের স্পষ্ট রূপরেখা ও বাস্তব উদ্যোগের ওপর।

কলেজ শিক্ষক বিল্লাল হোসেন বলেন, আমাদের মাটির নিচে অলস পড়ে আছে গ্যাস। অথচ আমরা গৃহস্থালি কাজে বিদেশ থেকে কেনা এলপিজি সিলিন্ডার গ্যাস ব্যবহার করছি। আমাদের মজুত গ্যাস আমাদের ব্যবহার করার অনুমতি দিচ্ছে না সরকার। তাই যিনি গ্যাস ব্যবহারের সুযোগ করে দেবেন, তাকেই সমর্থন দেব।

জেলা শহরের প্যারাডাইস বুকডিপোর কর্ণধার ব্যবসায়ী মাহাবুব মোর্শেদ বাবুল বলেন, বিগত সরকারের সময় ভোলা-বরিশাল সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু তা বাস্তবায়িত হয়নি। এই একটি সেতুর মধ্য দিয়ে এই দ্বীপজেলার আমূল পরিবর্তন সম্ভব। তাই যিনি সেতু নির্মাণ করে দেবেন, তাকেই এবার ভোট দেব। ওই সেতু নির্মাণ হলে যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। বৃহত্তর বরিশাল অঞ্চলের মানুষ সহজে চট্টগ্রাম যেতে পারবেন। ভোলা-বরিশালের দূরত্ব ৩ ঘণ্টার পরিবর্তে ২৫ মিনিটের হবে।

একাধিকবার পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক ও চেয়ারম্যানের দায়িত্বে থাকা মো. নজরুল ইসলাম জানান, এই অঞ্চলের মানুষের দুঃখ হচ্ছে স্বাস্থ্যসেবা। মুমূর্ষু অবস্থায় যে কোনো রোগীকে জেলা সদরের ২৫০ শয্যা হাসপাতালে আনা হলেই বরিশাল বা ঢাকায় পাঠানো হয়। পথেই মারা যান ওইসব রোগী। এটি প্রতিদিনের ঘটনা। তাই এবারের নির্বাচনে যিনি এখানে মেডিকেল কলেজ করে দেবেন, তাকেই ভোট দেবেন এ অঞ্চলের মানুষ।

ভোলা-১ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছেন জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ (গরুর গাড়ি)। তিনি জোটের শরিক দল হিসাবে এখানে বিএনপির সমর্থন পেয়েছেন। জামায়াতের প্রার্থী জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মো. নজরুল ইসলাম (দাঁড়িপাল্লা)। দুই প্রার্থীই ওই তিন দাবি পূরণের আশ্বাস দিচ্ছেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ওবায়দুর রহমান (হাতপাখা), গণঅধিকার পরিষদের মো. আইনুর রহমান (ট্রাক), জাতীয় পার্টির মো. আকবর হোসাইন (লাঙ্গল), ন্যাশনাল পিপলস্ পার্টির মিজানুর রহমান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ আশ্রাফ আলী ও স্বতন্ত্র রফিজুল হোসেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121