1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন

তেরখাদা উপজেলায় ব্র্যাকের আয়োজনে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২৬৪ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

সাগর কুমার বাড়ই , বিশেষ প্রতিনিধিঃ ২২জুলাই দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ব্যাক স্বাস্থ্য কর্মসূচি যক্ষা নিয়ন্ত্রণ প্রকল্পের অধীনে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প এর আওতায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ নুরুন্নবী তুহিন এর সভাপতিত্বে এবং ডেন্টাল সার্জন মোঃ জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানা ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আব্দুল মান্নান। কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার পার্থ প্রতীম দেবনাথ , সহকারী অধ্যাপক কে এম আলী এহসান , তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি এস এম মফিজুল ইসলাম জুম্মান , ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি যক্ষা নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার মুক্তা ইসলাম , মোঃ আকাশ মাহামুদ হৃদয় , ব্র্যাকের অফিসার ক্লাইমেট চেইঞ্জ এন্ড হেলথ , খুলনা, তেরখাদা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম। গত ২২ জুলাই এবং ২১ জুলাই ( দুই দিন ) ব্যাপী এ কর্মশালায় ৬টি ইউনিয়নের ৫৪জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। কর্মশালায় জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্যের উপর গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয় ‘যা বাস্তবায়নের জন্যেও অংশগ্রহণকারীদের উপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121