বিশেষ প্রতিনিধিঃ খুলনা-০৪ আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্য সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দল নেতা , তেরখাদার বারাসাত গ্রামের কৃতি সন্তান পারভেজ মল্লিক মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় কালে পারভেজ মল্লিক বলেন , মুক্তিযোদ্ধাদের ত্যাগের কোনো বিনিময় হয় না। যে সব মুক্তিযোদ্ধা বেঁচে আছেন তারা আমাদের সম্পদ। জাতির শ্রেষ্ঠ সন্তান। তিনি বলেন , আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পতাকাতলে সমবেত হয়ে আগামীতে দেশ গড়ার কাজে অংশ নিয়ে একটি সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়তে হবে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , বীর মুক্তিযোদ্ধা শেখ শহীদূর রহমান , চৌধুরী আবুল খায়ের , সরদার আমির হোসেন , মোঃ বোরহান উদ্দিন আহমেদ , মোঃ নেছারদ্দিন , শেখ তবিবুর রহমান , আব্দুর রাজ্জাক , শ্যামল কান্তি । এছাড়াও অন্যান্য মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply