তেরখাদা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার তেরখাদা উপজেলা ছাত্রদল ও নর্থ খুলনা কলেজ শাখা ছাত্রদলের যৌথ উদ্যোগে সম্প্রতি দিনব্যাপী তেরখাদা উপজেলা সদরে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়। কেন্দ্রিয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের পক্ষে এ মেডিকেল ক্যাম্পে এইচ এস সি পরীক্ষার্থী, অভিভাবক এবং সর্ব সাধারণকে বিনামূল্যে সেবা প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক সাব্বির আহমেদ টগর , জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম আমিন ও চৌধুরী আসাবুর রহমান , নর্থ খুলনা কলেজ ছাত্রদলের সভাপতি ঈশান মোল্যা ও সাধারণ সম্পাদক রাব্বি শেখ , তেরখাদা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল্যাহ শেখ , তেরখাদা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল আমিন সিকদার , ছাত্রনেতা মোঃ মুত্তাকিন , মোঃ শাওন , শুভ , মোঃ রাকিব , মোঃ সৌখিন , ইমরুল ইসলাম ও মোঃ সাজ্জাদ হোসেন।
অফিস : প্লাট নং ১৪ , রোড নং ০২,
সেক্টর ০৬, উত্তরা আবাসিক এলাকা
ঢাকা -১২৩০
+88 01938897695,01720-010780
ইমেইল: dailycrimetalash@gmail.com
Web Design by: SuperSoftIT.com