1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

পদ্মামনসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ২৩৫ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

মোঃ সিরাজুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ

‘এসো মিলে মিশে এক হই নতুন আর পুরাতনে’ এই স্লোগানের মধ্য দিয়ে ভোলার বোরহানউদ্দিন উপজেলার পদ্মামনসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

০৯ জুন সোমবার সকালে স্কুল ক্যাম্পাস থেকে এ-উপলক্ষ্যে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা বের করা হয়। অ্যালামনাই লোগো সম্বলিত টি শার্ট ও বাহারী সাজে সজ্জিত র‌্যালিটি দালাল বাজার থেকে কুনজেরহাট এবং কালিরহাট বাজার হয়ে স্কুল আঙিনায় এসে শেষ হয়।
দুপুর ১২ টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম নাগর মিয়া। স্বাগত বক্তব্য দেন পদ্মামনসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝন্টু মজুমদার।

স্কুলের প্রাক্তন শিক্ষার্থী কামাল উদ্দিন তুহিন ও মিল্লাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক ও জনপদ অধিদপ্তর খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা (নির্বাহী ম্যাজিস্ট্রেট) পিজুস চন্দ্র দে।
বক্তব্য রাখেন স্কুলের সাবেক শিক্ষক সুভাষ চন্দ্র দাস ও সুনীল চন্দ্র দাস, খুলনা জোনের সেটেলমেন্ট অফিসার শুভ্রা দাস, খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ পারভেজ, লালমোহন কামিল মাদরাসার সহকারী অধ্যাপক ও মুক্তবুলি ম্যাগাজিনের উপদেষ্টা সম্পাদক কবি ফিরোজ মাহমুদ, দৈনিক নয়া দিগন্তের বরিশাল ব্যুরো চিফ ও বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন, স্কুলের প্রাক্তন শিক্ষার্থী বশির আহমেদ, হেলাল উদ্দিন মারুফ মিয়া, স্কুলের সাবেক সভাপতি জুলফিকার আলী তুহিন প্রমুখ।

সমাপনী বক্তব্য দেন স্কুলের শিক্ষক ইমাম হোসেন ও প্রবীর চন্দ্র দে। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মেহেদী হাসান মিহির মিয়া ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক বশির আহমেদ, সদস্য সিরাজুল ইসলাম, বেলাল হোসেন, মাহাবুবুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121