ভ্রাম্যমান প্রতিনিধিঃ ( তাপস মহালদার )
খুলনায় দাকোপের লাউডোব বানিশান্তা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার সরকার মহান ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেন। সরেজমিনে এক সৌজন্য সাক্ষাতে তিনি বলেন,” প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়ার পর থেকে আমি কখনোই দায়িত্ব অবহেলা করিনি। সহকর্মীদের সার্বিক সহযোগিতায় প্রত্যেকটি মহান দিবস সঠিক নিয়মে যথাযোগ্য মর্যাদায় নিষ্ঠার সাথে পালন করেছি।আজ মহান ২১শে ফেব্রুয়ারি -২০২৫ । শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে সরকারি নিয়মনীতি মেনে দিবসটি শ্রদ্ধার সাথে পালন করেছি ” । অন্যান্য প্রধান শিক্ষকদের মহান দিবস পালন সম্পর্কে জানতে চাইলে বলেন,” আমি সকল নিয়মনীতি মেনে চলি, তেমনি সকলেই তা মেনে চলেন” । এসময় উপস্থিত ছিলেন শিক্ষক দিলিপ কুমার ঢালী, মুক্তি রানী সরকার, শ্যামলী রায়, দিপংকর মন্ডল,মহিতোষ রায়,মানস রায়,অম্বিকা গাইন, তুষার রায়, তরুণ কুমার বৈদ্য, পলাশ মন্ডল, প্রিয়াঙ্কা সরদার, অফিস সহকারী নিতিশ মন্ডল,মারুফা খাতুন ( ল্যাব ), গোবিন্দ চন্দ্র গাইন ( নিরাপত্তা), তুফান বাছাড় ( অফিস সহায়ক ) প্রমুখ। সচেতন মহল বলেন,” বেশিরভাগ প্রধান শিক্ষক নিয়মনীতি মানেন না। তাঁরা নাইট গার্ড ,পিয়ন, অফিস সহায়কদের দিয়ে এগুলো করান। অনেক শিক্ষক স্কুলে আসেই না। বিষয়টা সম্মানিত শিক্ষা কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা গেল” । শিক্ষিত মহল বলেন,” শিক্ষকরাই জাতি গড়ার কারিগর। তাদের কাছ থেকে শিশুরা তথা জাতি শিক্ষা নিবে। শিক্ষকদের গাফেলতি শিক্ষিত সমাজের লজ্জা।আমরা আশাকরি শিক্ষকরা অবহেলা থেকে বেরিয়ে জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করে কলঙ্ক মুক্ত করবে” ।
Leave a Reply