1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:০০ অপরাহ্ন

মৎসজীবী দল উত্তরা পূর্ব ও পশ্চিম থানার পরিচিতি সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ২১১ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

নিবির চৌধুরী বিশেষ প্রতিনিধিঃ

ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী মৎসজীবী দল ‘উত্তরা পূর্ব ও পশ্চিম’ থানা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকালে উত্তরার আব্দুল্লাহপুর পলওয়ে কনভেনশন হলে এ সভার আয়োজন করা হয়।

সংগঠনটির উত্তরা পশ্চিম থানার সভাপতি মো. হাফিজ আহম্মেদের সভাপতিত্বে ও পূর্ব থানার সভাপতি এরশাদ মিয়ার স্বাগত বক্তব্যের মাধ্যমে এ সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।সভায় প্রধান অতিথি ছিলেন —জাতীয়তাবাদী মৎসজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব আব্দুর রহিম ও বিশেষ অতিথি ছিলেন —জাতীয়তাবাদী মৎসজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম আহবায়ক মো. জাকির হোসেন খান, মো. ওমর ফারুক পাটোয়ারী, মৎসজীবী দল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মো. আমীর হোসেন আমির ও সদস্য সচিব মো. বাকী বিল্লাহ প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে বৃহত্তর উত্তরার অন্যান্য থানার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কয়েক শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় করেন সংগঠনটির পূর্ব থানার সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন ও পশ্চিম থানার সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121