1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১৩ অপরাহ্ন

দোয়ারাবাজারে শাবিপ্রবির স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’-এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৮ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

সাগর তালুকদার,  সুনামগঞ্জ প্রতিনিধিঃ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন (KIN)’ শীতার্ত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের শ্রীপুর বাজারে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন করেছে।

সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে ‘কিন’ প্রতিবছর আয়োজন করে ‘KIN শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি ২০২৪’। এর অংশ হিসেবে, গত ২০ ডিসেম্বর ২০২৪ তারিখে রোজ শুক্রবার সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের নয়টি ওয়ার্ডের মানুষের মাঝে ১,৬৬২টি শীতবস্ত্র এবং ২০০টি কম্বল বিতরণ করা হয়েছে। অবশিষ্ট ৫০৮টি শীতবস্ত্র শীতার্তদের মাঝে বিতরণের জন্য পান্ডারগাঁও ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন ‘রেনেসাঁ যুব সংঘ’-এর কাছে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠান শেষে ‘কিন’-এর সাধারণ সম্পাদক ইরাম বলেন‚ “কিন সবসময় চেষ্টা করে অসহায় মানুষের কষ্ট লাঘবে পাশে দাঁড়ানোর। আমাদের এই উদ্যোগকে সফল করতে যারা সহযোগিতা করেছেন‚ তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞ। আগামীতেও আপনাদের পাশে পেতে চাই।”

উল্লেখ্য‚ “আত্মার কাছে দায়বদ্ধতায় হাতে রাখি হাত” এই মূলমন্ত্রকে ধারণ করে ২০০৩ সালের ৩০ জানুয়ারি শাবিপ্রবিতে যাত্রা শুরু করে ‘কিন’। প্রতিষ্ঠার পর থেকেই সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা কার্যক্রম (কিন স্কুল), শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ‚ রক্তদান কর্মসূচি‚ সামাজিক সচেতনতা ও চ্যারিটি প্রোগ্রামের মাধ্যমে সংগঠনটি মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121