ভ্রাম্যমান প্রতিনিধি ঃ
বাগেরহাটের মংলায় ভূমি দস্যূদের দ্বারা নির্যাতিত ও সম্পত্তি হারাচ্ছে ধীরেন্দ্রনাথ বর মর্মে অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায় মোঃ বারেক হাওলাদার পিতা - জয়নউদ্দীন হাওলাদার , সাং - বুড়বুড়িয়া, মংলা, বাগেরহাট জাল জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরি করে কিছু অসাধু সরকারি কর্মকর্তার সহযোগিতায় নাম পত্তন করে গায়ের জোরে সম্পত্তি দখল করছে।এক সৌজন্য সাক্ষাতে ধীরেন্দ্রনাথ বর বলেন," আমি আমার পৈত্রিক সম্পত্তিতে দখল থাকা অবস্থায় বাহিরের লোকজন বেআইনি ভাবে চাষাবাদে বাধাবিঘ্ন সৃষ্টি করিলে ২৯/০৯/১৯৮৪ তারিখ দ্বিতীয় মুনসেফী আদালত, বাগেরহাট - এ দেওয়ানি ৯২/১৯৮৪ নং স্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা করে ৫.৭৬ একর সম্পত্তির ডিক্রি প্রাপ্ত হই গত ইং ০১/০৩/১৯৮৬ ,যার অর্ডার নং ৩৪ । তফসিল ঃ মৌজা- খড়মা,জে,এল, নং - ১৬, সি,এস খতিয়ান নং -৩৯৭,৩৯৯ । বি,আর,এস - ৬০১, দাগ নং -২৫২৫,২৫২৬,২৫৬০,২৫৬১,২৫৬২,২৫৬৩ । সেই অবদি সমস্ত সম্পত্তি সরকারের কর খাজনা পরিশোধ করে ভোগ দখলে আছি।বড়ই পরিতাপের বিষয়, মহামান্য আদালতের রায় ও ডিক্রি এবং আমার নামিয় বি, আর, এস -৬০১ নং খতিয়ান থেকে ০.৯১ একর সম্পত্তি মিস্ কেস ৮৫১/২০১৬-১৭ এর মাধ্যমে কিভাবে মোঃ বারেক হাওলাদার নিলো ? অন্যদিকে এই সম্পত্তি নিয়ে মোঃ বারেক হাওলাদার পনবিহীন জাল জালিয়াতির দলিল সৃজন করিলে তাহার বিরুদ্ধে দেঃ ১০/৯৬ নং মোকদ্দমা হয়।তখন দলিল ধরা পড়ার ভয়ে সোলের মাধ্যমে স্বত্ব স্বীকার ও দলিল বাতিল মর্মে দোষ স্বীকার করেন।একারনে প্রমাণ হয় যে বারেক হাওলাদার একজন জালিয়াতি ভূমিদস্যু। কাগজপত্র মারফত জানা যায়,৬২/২০২৩(১৫০ ধারা মতে) নং মিস্ কেসের ০৭/০৩/২০২৪ তারিখের তদন্ত প্রতিবেদনে দত্তেরমেঠ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বলেন, মিস্ ৬২/২০২৩ নং কেস সঠিক ভাবে পর্যালোচনা করতে ৮৫১/২০১৬-১৭ ও ৩৩২৫/২০২১-২২ নং নাম পত্তন কেসের সংরক্ষিত নথি দেখা আবশ্যক। তিনি আরও বলেন, মোঃ বারেক হাওলাদার কি বুনিয়াদে ধীরেন্দ্রনাথ বর এর নামীয়০.৯১ একর সম্পত্তি নিজ নামে খারিজ করেছে তার সঠিক কোন কাগজপত্র তদন্ত কালে দাখিল করতে পারেনি।এ দ্বারা আরো প্রমাণিত হয় মোঃ বারেক হাওলাদার যে সকল কাগজপত্র তৈরি করেছে তা মিথ্যা, জালিয়াতি ও বানোয়াট। সংখ্যালঘু হিন্দু পরিবারের উপর অত্যাচার ও জুলুমই এর একমাত্র কারণ।পরিবারটি সম্পত্তির সুষ্ঠু বিচারের জন্য সম্মানিত এসি, ল্যান্ড মংলা মহোদয়ের সুদৃষ্টি কামনা করেন।
অফিস : প্লাট নং ১৪ , রোড নং ০২,
সেক্টর ০৬, উত্তরা আবাসিক এলাকা
ঢাকা -১২৩০
+88 01938897695,01720-010780
ইমেইল: dailycrimetalash@gmail.com
Web Design by: SuperSoftIT.com