জয়দেবপুর-চন্দ্রা-এলেঙ্গা (ঢাকা-টাঙ্গাইল) ৬ লেনের ৭০ কিলোমিটার মহাসড়কসহ সাতটি সড়কের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া টাঙ্গাইল সড়ক বিভাগের আওতায় ১৭২.৮৫ কিলোমিটার দৈর্ঘ্যের ৬টি সড়ক-মহাসড়ক উদ্বোধন করেন তিনি।
বুধবার সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব সড়ক-মহাসড়ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
উদ্বোধন উপলক্ষ্যে টাঙ্গাইল সদর এলাকার জনসেবা চত্বরে জেলা প্রশাসকের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। টাঙ্গাইল অংশে অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা জসীম উদ্দীন হায়দার। উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, সংসদ সদস্য আতাউর রহমান খান, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী, সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, সংসদ সদস্য খান আহমেদ শুভ, সংসদ সদস্য মমতা হেনা লাভলী, সংসদ সদস্য অপরাজিতা হক, ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি নুরুল ইসলাম, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন প্রমুখ।
অফিস : প্লাট নং ১৪ , রোড নং ০২,
সেক্টর ০৬, উত্তরা আবাসিক এলাকা
ঢাকা -১২৩০
+88 01938897695,01720-010780
ইমেইল: dailycrimetalash@gmail.com
Web Design by: SuperSoftIT.com