
প্রাতিষ্ঠানিক সুশাসন এবং কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার সাফল্যের স্বীকৃতি হিসেবে ৩৭টি কোম্পানিকে পুরস্কৃত করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)। গত শনিবার রাতে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার দিয়েছে চার্টার্ট সেক্রেটারিদের সংগঠনটি।
আইসিএসবির নির্ধারিত মানদণ্ড অনুযায়ী, ২০২১ সালে কোম্পানিগুলোর সাফল্যের ভিত্তিতে এ পুরস্কার দেওয়া হয়। এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল 'প্রমোটিং গভর্নিং এক্সিলেন্স'। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
অনুষ্ঠানে সালমান এফ রহমান বলেন, ব্যবসা পরিচালনার ক্ষেত্রগুলো স্বাভাবিকভাবেই বৈচিত্র্যময়। তবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই বৈচিত্র্যময় ক্ষেত্রগুলোর বৈশিষ্ট্যগুলোকে একটি সাধারণ কাঠামোর মধ্যে তালিকাভুক্ত করেছে।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে এই স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোম্পানি পরিচালনায় সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা বিষয়ে সচেতনতা তৈরি করা। এর ফলে কোম্পানিগুলো তাদের বার্ষিক প্রতিবেদন প্রকাশ, আইন-কানুন যথাযথভাবে পরিপালন এবং প্রাতিষ্ঠানিক নির্দেশিকা অনুসরণ করার বিষয়ে সচেতন হচ্ছে।
অফিস : প্লাট নং ১৪ , রোড নং ০২,
সেক্টর ০৬, উত্তরা আবাসিক এলাকা
ঢাকা -১২৩০
+88 01938897695,01720-010780
ইমেইল: dailycrimetalash@gmail.com
Web Design by: SuperSoftIT.com