বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ নিজে দেউলিয়া হয়েছে, তেমনি ব্যাংককে দেউলিয়া করে দিয়েছে। হাজার হাজার কোটি পাচার করেছে। ব্যাংক ফাঁকা করে দিয়েছে। লুটের টাকা সব আওয়ামী লীগের পকেটে। আওয়ামী লীগ এখন জনগণ নির্ভর নয়, আমলা নির্ভর দল। সরকার জঙ্গি ধরার নাটক করছে, সরকারই বরং জঙ্গি।
আজ দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জেএসডির কাউন্সিলে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, জনগণের প্রয়োজনে সংবিধান তৈরি করতে হবে। কোনো সমাবেশে গোলযোগ হয়নি বরং সরকার নাশকতা করছে। জনগণ একজোট, সবাই রাস্তায় নেমে এসেছে, এটা ধরে রাখতে হবে।
অফিস : প্লাট নং ১৪ , রোড নং ০২,
সেক্টর ০৬, উত্তরা আবাসিক এলাকা
ঢাকা -১২৩০
+88 01938897695,01720-010780
ইমেইল: dailycrimetalash@gmail.com
Web Design by: SuperSoftIT.com