1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন

ফেসবুকে প্রোফাইল বা পেজ ভেরিফাই করবেন যেভাবে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১০৪০ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

প্রতিনিয়তই ফেসবুকে বেড়ে চলেছে ব্যবহারকারীর সংখ্যা। এত ব্যবহারকারীর ভিড়ে কোনটা আসল আর কোনটা নকল অ্যাকাউন্ট সেটা চেনা অনেকটা মুশকিল হয়ে পড়ে। আর এই আসল-নকল চিনতে ফেসবুক ব্যবহারকারীর প্রফাইলে নীল টিক যুক্ত ভেরিফায়েড ব্যাজ সরবরাহ করে থাকে।

 

একজন ফেসবুক ব্যবহারকারীর সম্পূর্ণ তথ্য যাচাই-বাছাই করার পরই ফেসবুক ব্যবহারকারীর প্রোফাইল বা একটি পেজে নীল টিকযুক্ত ভেরিফায়েড ব্যাজ সরবরাহ করে থাকে। সে ক্ষেত্রে কোনো টাকা বিনিময়ের প্রয়োজন হয় না। আর এতে  অন্য ব্যবহারকারীরাও বুঝতে পারেন যে ওই প্রোফাইল বা পেজটি আসল না নকল।

ফেসবুক প্রোফাইল বা পেজে নীল টিকযুক্ত ভেরিফায়েড ব্যাজ যুক্ত করতে চাইলে প্রথম ব্যবহারকারীকে তার প্রোফাইল বা পেজের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য www. facebook.com/help/contact/295038365360854 ঠিকানার ভেরিফিকেশন ব্যাজ রিকোয়েস্ট ওয়েবপেজে যেতে হবে। সেখানে ফেসবুক পেজ না প্রোফাইল কোনটি ভেরিফায়েড করবেন, তা উল্লেখ করে ফেসবুকের নির্ধারিত ফরম পূরণ করতে হবে।

 

নির্ধারিত ফরমে ফেসবুকের কাছে আপনার পরিচয় নিশ্চিত করার জন্য কিছু তথ্য দিতে হবে। যেমন: জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স বা পানি-বিদ্যুতের বিলের অনুলিপি আপলোড করতে হবে। এরপর প্রোফাইল বা পেজ যাচাইয়ের জন্য বিভাগ নির্বাচন করে আপনি কোন দেশে বসবাস করেন সেটি লিখতে হবে।

এবার অডিয়েন্স বিভাগে আপনার বন্ধু বা অনুসারীর সংখ্যা জানানোর পাশাপাশি আপনার জনপ্রিয়তা সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে সাবমিট অপশন চাপ দিলেই আপনার আবেদন চলে যাবে ফেসবুকের কাছে।

ফেসবুক আপনার আবেদনটি পর্যালোচনা করে ভেরিফায়েড ব্যাজ যুক্ত করে দেবে। আবেদন বাতিলও করতে পারে সামাজিক যোগাযোগের সাইটটি। আবেদন যাচাইয়ের জন্য সাধারণত ৪৮ ঘণ্টা থেকে ৪৫ দিন পর্যন্ত সময় নিয়ে থাকে ফেসবুক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121