
মেসিরা বিশ্বকাপে ব্যর্থ হোক। সব ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে যাক! এমন চাওয়া লিওনেল মেসির আর্জেন্টাইন চিকিৎসক দিয়েগো শোয়ার্জস্টাইনের।
ছোটবেলায় হরমোনজনিত ত্রুটির কারণে লিওনেল মেসির শারীরিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয়। সে সময় চিকিৎসায় মেসিকে সারিয়ে তোলেন এই আর্জেন্টাইন চিকিৎসক। শৈশবের সেই ডাক্তারের সঙ্গে এখনো সম্পর্ক রয়েছে মেসির।
শোয়ার্জস্টাইন বলেন, ‘আমার ধারণা, আর্জেন্টিনার পপুলিস্ট সরকার ফুটবলের সাফল্যকে খুব বাজেভাবে ব্যবহার করবে। এই সাফল্য দিয়ে তারা সরকারের ত্রুটিগুলো ঢেকে ফেলার চেষ্টা করবে। হয়তো দেখা যাবে, আর্জেন্টিনার ম্যাচের দিনই সরকার মুদ্রার অবমূল্যায়নের ঘোষণা দেবে। যখন সবার মনোযোগ থাকবে আর্জেন্টিনার খেলায়।’
অফিস : প্লাট নং ১৪ , রোড নং ০২,
সেক্টর ০৬, উত্তরা আবাসিক এলাকা
ঢাকা -১২৩০
+88 01938897695,01720-010780
ইমেইল: dailycrimetalash@gmail.com
Web Design by: SuperSoftIT.com