আবারও স্বল্প দূরত্বের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। কোরীয় উপদ্বীপ ও এর আশপাশের এলাকায় মিত্রদের সঙ্গে নিয়ে নিরাপত্তা জোরদার করতে চাইছে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় ক্ষেপণাস্ত্র ছুড়ে সতর্ক করল পিয়ংইয়ং।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেছেন, উত্তর কোরিয়ার উপকূলীয় শহর ওনসান থেকে স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৪৮ মিনিটে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়।
উত্তর কোরিয়া শিগগিরই সপ্তমবারের মতো পারমাণবিক অস্ত্র পরীক্ষা করতে পারে। এমন আশঙ্কায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে বিষয়টি নিয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে আলোচনা করেছেন। এ ছাড়া প্রতিবেশী জাপান ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও এ বিষয়ে কথা বলেছেন বাইডেন।
অফিস : প্লাট নং ১৪ , রোড নং ০২,
সেক্টর ০৬, উত্তরা আবাসিক এলাকা
ঢাকা -১২৩০
+88 01938897695,01720-010780
ইমেইল: dailycrimetalash@gmail.com
Web Design by: SuperSoftIT.com