প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ৪:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২২, ১২:২৬ পি.এম
মাদকের ৫ মামলার আসামি আবারও ইয়াবাসহ গ্রেফতার

রংপুরের পীরগঞ্জে আব্দুর রহিম (৫৪) নামে এক মাদক কারবারিকে দেড় হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পীরগঞ্জ থানা পুলিশ।
শনিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে বড় দরগাহ ইউনিয়নের গুর্জিপাড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক আব্দুর রহিম পীরগঞ্জ থানার হাসড়া পাড়া গ্রামের মৃত বরকত উল্যাহ মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দরগাহ ইউনিয়নের গুর্জিপাড়া বাজার থেকে দেড় হাজার পিস ইয়াবাসহ আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে তার ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করে।
মিঠাপুকুর-পীরগঞ্জ থানার সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. কামরুজ্জামান সময় সংবাদকে জানান, গ্রেফতার আসামি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত। তার বিরুদ্ধে মোট ৫টি মাদক মামলা রয়েছে।
অফিস : প্লাট নং ১৪ , রোড নং ০২,
সেক্টর ০৬, উত্তরা আবাসিক এলাকা
ঢাকা -১২৩০
+88 01938897695,01720-010780
ইমেইল: dailycrimetalash@gmail.com
Web Design by: SuperSoftIT.com