August 19, 2026

ভোলায় ক্যান্সার আক্রান্ত রুগীর পাশে কাচিয়া যুবলীগ নেতা শাওন

0
IMG-20221129-WA0008(1)

 

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা রত ব্লাড ক্যান্সার আক্রান্ত সিরাজ (৫০) নামক এক রুগির খোঁজ খবর নেন কাচিয়া ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক ও বোরহানউদ্দিন অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ মাসফিকুর রহমান শাওন। মোঙ্গলবার দুপুরে হাসপাতালে গিয়ে ওই অসুস্থ রুগীর খোজখবর নেন ওই যুবলীগ নেতা। ব্লাড ক্যান্সার আক্রান্ত সিরাজ কাচিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কালু দালালের ছেলে। তিনি দির্ঘদিন ব্লাড ক্যান্সার আক্রান্ত হয়ে ভুগিতেছেন বলে জানান অসুস্থ সিরাজ। এলাকায় সাধারণ অসহায় মানুষের পাশে থেকে সেবা দিচ্ছেন কাচিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাসফিকুর রহমান শাওন। মাশফিকুর রহমান শাওন জানান, ভোলা -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি মহোদয়ের নির্দেশ ক্রমে কাচিয়া ইউনিয়নের সাধারণ মানুষেকে সেবা দিয়ে যাচ্ছি। যাহাতে অসহায় মানুষের সেবা দিতে পারি।
বোরহানউদ্দিন উপজেলা যুবলীগ সভাপতি মোঃ তাজউদ্দিন খান জানান, ভোলা -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি মহোদয়ের নির্দেশ ক্রমে সাধারণ মানুষের সেবায় যুবলীগ নেতাকর্মীরা কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *