1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

ময়মনসিংহে অপহরণের ৮ মাস পর মাদরাসা ছাত্রী সেতু উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ২৬৭ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

রিপন সারওয়ার ময়মনসিংহ প্রতিনিধিঃ

অপহরণের ৮ মাস পর মুক্তাগাছা থেকে মাদরাসা ছাত্রী উদ্ধার হয়েছে।

প্রযুক্তির সহায়তায় ভিকটিমের অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার(৪ মার্চ) সকালে মুক্তাগাছা থানাধীন মুজাটি বটতলা এলাকায় বিবাদী রায়হানের ভাড়া বাসা হতে ভিকটিম মুক্তাগাছা রওজাতুল জান্নাত মহিলা মাদরাসার মেশকাত জামাতের ছাত্রী জান্নাতুল ফেরদৌস সেতু(১৭)কে উদ্ধার করেছে ময়মনসিংহ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সাদেকুল ইসলাম জানান, গত বছরের ১৭ জুলাই সকালে মুক্তাগাছার পাড়াটঙ্গীপাড়ার মরহুম তুরাব আলীর কন্যা জান্নাতুল ফেরদৌস সেতুকে প্রতিবেশি আব্দুল লতিফের পুত্র রায়হান মিয়া বিয়ের প্রলোভনে বাড়ি থেকে নিয়ে যায়।

সেতুর মা নুরজাহান বাদী হয়ে মুক্তাগাছা থানায় মামলা দায়েরের পর মামলা তদন্তের দায়িত্ব দেয়া হয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে।

সেতুকে উদ্ধারের বিষয়টি বৃহস্পতিবার(৪ মার্চ) সন্ধ্যায় প্রেস রিলিজের মাধ্যমে সাংবাদিকদের অবহিত করেন পিবিআই পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। তিনি জানান, ভিকটিম জান্নাতুল ফেরদৌস সেতু বিজ্ঞ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় জবানবন্দি প্রদান করেছে। তবে অপহরণকারী রায়হানকে গ্রেফতার করতে পারেনি জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121