1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

নড়াইলে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ২৩৫ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 মোঃনয়ন শেখ,স্টাফ রিপোর্টারঃ নড়াইলে নানা আয়োজনের মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। রবিবার (৭ মার্চ ) বেলা ১১ টায় জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের আয়োজনে হাজার কন্ঠে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এই উপলক্ষে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ সুলতান মঞ্চ আঙিনা বাংলাদেশের মানচিত্রের চিত্র সাজানো হয়, উড়ানো হয় ৬০ ফুট দীর্ঘ জাতীয় পতাকা। শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার শিক্ষার্থী এই আয়োজনে অংশগ্রহন করে। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম, নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরাসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে সকাল ৭ টায় জেলা আওয়ামীলীগের আয়োজনে নড়াইল শহরের দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র বোস, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121