1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

নলছিটি পৌরসভার দায়িত্ব ভার নিলেন নবনির্বাচিত মেয়র ওয়াহেদ খান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ১৫৭ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটি পৌরসভার নবনির্বাচিত মেয়র আব্দুল ওয়াহেদ খান দায়িত্বভার গ্রহণ করেছেন।

১১/০৩/২০২১ইং তারিখ বৃহস্পতিবার সকালে পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ দায়িত্ব হস্তান্তর করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা নবনির্বাচিত মেয়র ও সকল কাউন্সিলরদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে (ভার্চ্যুয়ালে সংযুক্ত) ছিলেন ১৪ দলের মুখপাত্র ও ঝালকাঠি-২ আসনে সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাড. খান সাইফুল্লাহ্ পনির, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাড. এম আলম খান কামাল, ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাখাওয়াত হোসেন, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আহম্মেদ, নলছিটি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনার্ধন দাস প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121