1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

মহেশখালী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার জেলা নির্বাচন অফিসারের বিরুদ্ধে স্বজন প্রীতির কেন্দ্র ঘোষনার অভিযোগ!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৬৯ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

ছিদ্দিক আহমদ আতিক: গত ২০১৬ ইং সনে মহেশখালী পৌরসভা ভোট ডাকাতি অনিয়ম, হত্যাকান্ডের মধ্য দিয়ে এক বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। যা কক্সবাজার জেলা ও উপকূলীয় উপজেলা মহেশখালীর জনগন অবগত রয়েছে।আসন্ন ৬ষ্ঠ ধাপের পৌর নির্বাচনে কক্সবাজার জেলা দুইটি পৌরসভা যথাক্রমে মহেশখালী ও চকরিয়া নির্বাচনের তারিখ নির্বাচন কমিশনের ৭৬ তম সভায় আগামী ১১এপ্রিল ধার্য্য করেন। ইতিমধ্যেই মহেশখালী পৌরসভা দুইটি কেন্দ্র পরিবর্তন করে কক্সবাজার জেলা নির্বাচন অফিসার খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করেন।তালিকা অনুযায়ী মহেশখালী পৌরসভার ৯ টি ওয়ার্ডের ৯ টি কেন্দ্র বিন্যাস্ত ছিল। তৎমধ্যে ৭ নং ওয়ার্ডের বর্তমান কেন্দ্রটি উপজেলা ভূমি অফিসে স্থিত ছিল। কিন্তু উপজেলা ভুমি অফিসটি পুনঃনির্মাণের কারনে উপজেলা প্রশাসনিক এলাকা বিআরডিবি ভবনে স্থানান্তর করেন যা ৭ নং ওয়ার্ডের অধিক্ষেত্রে আওতায় ৭ নং ওয়ার্ড কেন্দ্রটি পুনঃবিন্যাস করা হয়। ইতিপূর্বে জেলা ও উপজেলা নির্বাচন অফিসের জারীকৃত খসড়া তালিকাটিতে ৭ নং ওয়ার্ডের কেন্দ্রটি অবকাঠামো উন্নয়নের কারনে উপজেলা প্রশাসনের নিকটবর্তী বিআরডিবি অফিসে স্থানান্তরের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে আসছিল মহেশখালী পৌরসভার সাধারন ভোটারগন।হঠাৎ জেলা নির্বাচন অফিসার জনাব শাহাদত হোসেন গত নির্বাচনে খুন, ভোট ডাকাতির মাধ্যমে নির্বাচিত মেয়র কর্তৃক ব্যাপক অনিয়ম আর্থিক ভাবে লাভবান হয়ে ৭নং ওয়ার্ডের প্রস্তাবিত বিআরডিবি ভবনের ভোট কেন্দ্রটি ৮ নং ওয়ার্ড সিকদার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তর করে চুড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করার অভিযোগ দাখিল করেছেন আওয়ামিলীগ নেতা মহেশখালী পৌরসভার সাবেক মেয়র সরওয়ার আজম বিএ, মহেশখালী পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র বাবু পূর্ন চন্দ্র দে, আওয়ামীলীগ নেতা আসন্ন মহেশখালী পৌরসভার মেয়র প্রার্থী মোহাম্মদ শাহাজাহান, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও মহেশখালী উপজেলার মুক্তিযোদ্ধার কমান্ডার আমজাদ হোসেন এবং বিএনপি নেতা মেয়র প্রার্থী এডভোকেট মোহাম্মদ ফারুক ইকবাল। তারা আরো অভিযোগ করেন বর্তমান মেয়র থেকে আর্থিক ভাবে লাভবান হয়ে জেলা নির্বাচন অফিসার অনিয়ম, ক্ষমতা অপব্যবহার ও দূর্নীতির মাধ্যমে মহেশখালী পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রস্তাবিত বিআরডিবি ভবনের কেন্দ্রটি পরির্বতন করে ৮ নং ওয়ার্ড সিকদার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তর করেছে। পৌরসভার রেকর্ডদৃষ্টে দেখা যায়, ৭ নং ওয়ার্ডের চুড়ান্ত ভোট কেন্দ্র সিকদার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়টি পৌর হোল্ডিং নাম্বার ৩৯৩।ওয়ার্ড নাম্বার -০৮। মহেশখালী পৌরসভা নির্বাচনে চুড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা মতে এখন ৭ নং ওয়ার্ডে কোন ভোট কেন্দ্র নেই। ১০ গজের ব্যবধানে বর্তমান মেয়রের বাড়ীর পাশে ৮ নং ওয়ার্ডেই দুইটি ভোট কেন্দ্র স্থাপন নিয়ে মহেশখালী পৌরসভার ভোটারদের মাঝেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।অভিযোগকারীরা মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, কমিশনার বৃন্দকে জেলা নির্বাচন অফিসারের অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়েরে প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন।তারা আর ও জানিয়েছেন অনিয়ম, দূর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের কারনে জেলা নির্বাচন অফিসারের বিরুদ্ধে দূর্নীতি কমিশন আইনে মামলার প্রস্তুতি নিচ্ছেন। অভিযোগকারীগন বিষয়টি উচ্চতর আদালতের নিয়ে যাওয়ার কথা উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121