1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

ভালুকায় স্মৃতিসৌধ নির্মান কাজের বিত্তিপ্রস্তর স্থাপন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৯৬ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

জিএম ভালুকা ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় মুক্তিযোদ্ধাদের জন্য স্মৃতিসৌধ নির্মান কাজের বিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারী শনিবার সকালে উপজেলার বিরুনীয়া ইউনিয়নের ভাওয়ালিয়াবাজু গ্রামে স্মৃতিসৌধ নির্মান কাজের বিত্তিপ্রস্তর স্থাপন করেন ময়মনসিংহ-১১ ভালুকা আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু। আলোচনা সভায় বিরুনীয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার গাজী আলফাজ উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের সাবেক ক্রীড়া সম্পাদক মোশারফ হোসেন ঢালী’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) মোঃ মাইন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শুকুর মামুদ, বীর মুক্তিযোদ্ধা হাজ্বী বিল্লাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আঃ ছাত্তার, উপজেলা আ’লীগের সহ দপ্তর সম্পাদক আফতাব আহমেদ মাহাবুব, উপজেলা ছাত্রলীগ সভাপতি মনিরুজ্জামান মামুন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সদস্য সচিব মনিরুজ্জামান মনির। এছাড়াও ডাকাতিয়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক শামছুল হক মনির, বিরুনীয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি মাইদুল ইসলাম শেখ, আ,লীগ নেতা ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ আ,লীগ নেতা ইঞ্জিনিয়ার আলী আকবর, উপজেলা ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধাবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121