1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

ভোলায় গৃহবধুকে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনায় আটক-২

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ২৩০ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 তানভীর আহমেদ,বোরহানউদ্দিন প্রতিনিধি:- ভোলার বোরহানউদ্দিনে যৌতুক না পেয়ে গৃহবধূ ইমা(১৯) কে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনার মামলায় স্বামী মো. মঞ্জু(২৫) ও তার বাবা মিলন আইট্টা(৬৫) কে মঙ্গলবার রাতে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দক্ষিণ বাটামারা গ্রামের প্রবাসী সালাউদ্দিন এর মেয়ে ওই গৃহবধু। ২৭ ডিসেম্বর রাতে ভূক্তভোগীর বাড়ির পুকুর পাড়ে নির্জন এলাকায় আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করে মঞ্জু আইট্টা সহ তার পরিবার। এসময় মারাত্নক আহত হয় গৃহ বধু ইমা। ইমা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বলে তার স্বজনরা জানান। এ ঘটনায় ২৮ ডিসেম্বর রাতে স্থানীয় থানায় একটি মামলা হয়েছে। মামলার ১ দিন পরে ১ নং আসামী মঞ্জু ও তার বাবাকে আটক করে পুলিশ। মামলার এজাহার,ভুক্তভোগীর স্বজন,ও থানাসূত্র জানায়,৬/৭ মাস পূর্বে প্রতিবেশী মিলন আইট্টার ছেলে, মঞ্জু আইট্টা (২৫) সাথে ইমার বিয়ে হয়। যৌতুক ছাড়া এই বিবাহ মঞ্জুর বাবা মিলন আইট্টা ও মা আমেনা বেগম মেনে নেয়নি।যার কারণে বিবাহের পর থেকে ইমা তার বাবার বাড়িতেই থাকতেন। স্বামী মঞ্জু প্রায়শই ইমার কাছে আসা যাওয়া করত। ঘটনার দিন স্বামী মঞ্জু ইমাদের বাড়িতে যায়।খাবার খেয়ে সকলে ঘুমিয়ে পড়লে রাত অনুমান ১১ টা ৩০ মিনিটের সময় মঞ্জু ইমাকে ডেকে ঘরের দক্ষিণ পাশে পুকুর পাড়ে নিয়ে যায়। সেখানে ইমাকে তার পরিবারের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করার কথা বলে। ইমা দিতে অস্বীকার করলে, মঞ্জু ইমার গায়ের ওড়না দ্বারা হাত-পা বেঁধে মুখ চেপে ধরে মার ধর করে।একপর্যায়ে ইমাকে হত্যার উদ্দেশ্যে ইমার গায়ে আগুন লাগিয়ে পালিয়ে যায় মঞ্জু । ইমার ডাক চিৎকারে ইমার মা চাচী সহ অনেকে এসে ইমাকে উদ্ধার করে। আহত ইমাকে পরদিন বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনরা। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঐ রাতে তাকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন। অবস্থা আশংকা জনক হওয়ায় পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ণ ইউনিটে প্রেরণ করেন। জানা যায়,বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাজহারুল আমিন বিপিএম থানায় মামলা রুজুর পর হইতে আসামী দের গ্রেফতারের তৎপরতা শুরু করেন।তার নেতৃত্ব ও দিক নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আলতাফ একদল চৌকস পুলিশ আফিসার ফোর্স সহ বোরহানউদ্দিন ও লালমোহন থানা এলাকায় অভিযান করে গত ইংরেজি ২৮/১২/২০২০ তারিখ, দক্ষিণ বাটামারা (৭নং ওয়ার্ড) এলাকা থেকে সহযোগী আসামী শ্বশুর মোঃমিলন আইট্টা(৫৫) কে গ্রেফতার করে গত ইংরেজি ২৯/১২/২০২০ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাজহারুল আমিন বিপিএম জানান, পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121