রিপন সারওয়ার প্রতিনিধি : ময়মনসিংহে ১৪ জুয়ারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে সদর উপজেলার চর দূর্গাপুর থেকে টাকার বিনিময়ে তাস দিয়া জুয়া খেলারত অবস্থায় জুয়ারি মোঃ শহিদুল ইসলাম (৩০), জনি (১৯), আব্বাস আলী (৫০), এরশাদ আলী (৩৮), জাহাঙ্গীর আলম (৩৫), সাইদুল ইসলাম (৩০), ইসমাইল হোসেন (২৮), রফিক (৩৫), রাজু (৩০), হানিফ (৩৫), বাচ্চু (৩০), মহিদুল ইসলাম (৩০), নজরুল ইসলাম (৪৫),শহর আলী (৩৫)কে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার-ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ জানান, কোতেয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করার মাধ্যমে এই জুয়ারীদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের শনিবার আদালতে সোর্পদ করা হয়েছে।
Leave a Reply