স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ছাত্রদলের উদ্যোগে জাতীয়তাবাদী দল বিএনপি’র ভাইস-চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও চার বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের ২০ নভেম্বর ছাত্রদলের উদ্যোগে ৫৬ তম জন্মদিন উপলক্ষে শনিবার (২১ নভেম্বর) নান্দাইল নতুন বাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচীর অংশ হিসাবে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ওদীরঘায়ু কামনায় বিএনপির বৈদেশিক সম্পর্কিত কেন্দ্রীয় কমিটির সদস্য, তথ্য ও প্রযুক্তি বৈজ্ঞানিক ইয়াসের খান চৌধুরীর তত্ত্বাবধানে নান্দাইল উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা এ আয়োজন করেন। হাফেজ মোঃ আব্দুল্লাহ্ দোয়া ও মিল্লাত মাহফিল পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা ছাত্রদলের সভাপতি মফিজুর রহমান রতন, সহ সভাপতি মিজানুর রহমান অভি, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, ছাত্রদল নেতা রায়হান, যুবদল নেতা সাকিল মাহমুদ, উপজেলা ছাত্রদল নেতা মিজানুর রহমান, বছির উদ্দিন নোমান, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্নসাধারন সম্পাদক প্রান্ত হোসেন পিয়াস, সাংগঠনিক সম্পাদক ইমরান সরকার, পৌরছাত্রদল নেতা নাদিম ভূঁইয়া, চর বেতাগৈর ইউনিয়নের ছাত্রদলের আহবায়ক সামাদ, সিংরইল ইউনিয়নের সভাপতি মাহবুবুর রহমান রবিন, মোয়াজ্জেমপুর ইউনিয়নের ছাত্রদলের সাধারন সম্পাদক মিন্টু মিয়া,কলেজ ছাত্রদল নেতা সহ ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ। হাফেজ মোঃ আব্দুল্লাহ্ দোয়া ও মিল্লাত মাহফিল পরিচালনা করেন। দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য দীরঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
অফিস : প্লাট নং ১৪ , রোড নং ০২,
সেক্টর ০৬, উত্তরা আবাসিক এলাকা
ঢাকা -১২৩০
+88 01938897695,01720-010780
ইমেইল: dailycrimetalash@gmail.com
Web Design by: SuperSoftIT.com