সৈয়দ সিরাজুল ইসলাম হাসান। বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি ও বাংলাদেশ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের সিলেট জেলার সিনিয়র সহ-সভাপতি পীযূষ কান্তি দের নাম করে একটি বাংলালিংক নাম্বার থেকে বেশ কয়েকদিন যাবৎ বিভিন্ন নাম্বারে কল করে নিজেকে পীযূষ কান্তি দে পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে স্বেচ্ছাসেবক লীগ নেতা পীযূষ কান্তি দে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেছেন( জিডি নং ১৯৫২) ২২/১১/২০২০ তারিখ। এ ব্যাপারে স্বেচ্ছাসেবক লীগ নেতা পীযূষ কান্তি দে দেশবাসী, ও সিলেটবাসী, সহ প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তিবর্গের প্রতি অনুরোধ জানিয়েছেন । কেউ যদি উনার নাম করে কারো কাছে চাঁদা দাবি করে সাথে সাথে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ করেছেন।
Leave a Reply