1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

শেরপুরের ঝিনাইগাতীতে মৃত্যুদণ্ডপ্রাপ্তসহ দুই পলাতক আসামি গ্রেপ্তার করেছে ওসি ফয়েজুর রহমান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ২৩৬ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবু জাফর ওরফে সুরুজ (৬০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে গাজীপুরের একটি এলাকা থেকে ঝিনাইগাতী থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি উপজেলার কোনাগাঁও গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। অভিযানকালে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফায়েজুর রহমান হাতে আঘাত পেয়েছেন।পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব শত্রæতার জের ধরে গ্রেপ্তার আবু জাফর ও অন্য আসামিরা ২০০৬ সালের ৮ মে উপজেলার কোনাগাঁও গ্রামের নূর ইসলামের ছেলে বিল্লাল হোসেনকে (১৫) নৃশংসভাবে হত্যা করেন। এ ঘটনায় নিহত বিল্লালের বাবা নূর ইসলাম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। পরে ২০১৬ সালে জেলা ও দায়রা জজ আদালত মামলার রায়ে আবু জাফরকে মৃত্যুদÐাদেশ প্রদান করেন। কিন্তু জাফর ঘটনার পর থেকে পলাতক ছিলেন। এরপর আদালত থেকে জাফরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে ঝিনাইগাতী থানার ওসি ফায়েজুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার রাতে গাজীপুরের একটি এলাকা থেকে আবু জাফরকে গ্রেপ্তার করে।এদিকে অবিজল নামের পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আরও এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) সরোয়ার হোসেন তাকে জামালপুর জেলার বকশীগঞ্জ থেকে গ্রেফতার করেন। অবিজল উপজেলার কাংশা ইউপি আয়নাপুর গ্রামের ফিকির আলীর ছেলে।২০০৫ সালের জাল টাকার একটি মামলায় ২০১০সালে আদালত অবিজলকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের সাজা দেয়। ২০০৫ সাল থেকেই সে পলাতক ছিল। অনেক খোঁজ খবর করেও পুলিশ তার সন্ধান পায়নি। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে জামালপুরের বকশীগঞ্জ থেকে গ্রেফতার করে। ঝিনাইগাতী থানার নবাগত ওসি ফায়েজুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121