1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

শেরপুরের ঝিনাইগাতীতে আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ২০৫ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি: সারাদেশের ন্যায় শেরপুর জেলার ঝিনাইগাতীতে যথাযোগ্য মযার্দায় যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঝিনাইগাতী উপজেলা শাখার উদ্যোগে ১১ নভেম্বর বৃহস্পতিবার দিন ব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি ঝিনাইগাতী সদর বাজারের ধানহাটি মোড় সংলগ্ন যুবলীগের অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে সকালে দলের অস্থায়ী কাযার্লয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিকেলে কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে যুবলীগের সভাপতি ফজিলা খাতুন শারমিন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ একেএম বেলায়েত হোসেন, কৃষকলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব মন্ডল, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, গৌরীপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি শাহজাহান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান ও সাবেক সভাপতি শামছুল আরেফিন প্রমূখ। দিনব্যাপী অনুষ্ঠানে আওয়ামীলীগ,কৃষকলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, প্রজন্মলীগসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সন্ধ্যার পর কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121