রুহুল আমিন রুক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকির পাশা ইউনিয়নে সুখদেব মাদ্রাসা সংলগ্ন বাবলু মিয়ার বাড়িতে গোয়াল ঘরে আগুন লেগে লেগে ঘরটি সহ আটটি গরু পুরে ছাই হয়ে গেছে। ঘটানাটি ঘটেছে, আজ বুধবার দিবাগত রাত ১:৩০টায়। এলাকাবাসী সুত্রে জানা যায় সুকদেব গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে বাবলু মিয়ার গোয়াল ঘরে কয়েল থেকে আগুনের উত্প্তি ঘটে ৯টি গরু আগুনে দগ্ধ হয়েছে। ৭টি গরু আগুনে পুড়ে মারা যায় বাকী ২টির অবস্থাও আশংকাজনক। আগুনের খরতা এতো তীব্র ছিলো যে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রন করার আগেই গরু ৭টি মারা যায়। ফায়ার সার্ভিসের লোকজন কে খবর দেওয়ার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনে। স্হানীয় বাসিন্দা নোয়া মেম্বার বলেন, রাতে আগুন আগুন চিৎকারে ঘুম ভেঙ্গে এসে দেখি অবশিষ্ট আর কিছুই নেই, বাবলু মিয়া গরু গুলো অনেক যত্ন করে লালন পালন করেছিলেন তার মেয়ের বিয়ের খরচের কথা ভেবে। বাবলু মিয়া সব হারিয়ে এখন শয্যাশায়ী। গরুর মালিক বাবলু মিয়া অভিযোগ করে বলেন, কেউ হয়তো শত্রুতাবশত এই কাজটি করে আমাকে পথে বসিয়ে দিলো। গরু ৯’টির আনুমানিক মুল্য ৩ লক্ষ ৮০ হাজার টাকা বলে জানান গরুর মালিক বাবলু মিয়া। প্রশাসনের কাছে সুষ্ঠ তদন্ত দাবী করছি। এব্যাপারে বিদ্যানন্দ ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
Leave a Reply