1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

রাজাপুরে পিলার সাদৃশ্য বস্তুসহ প্রতারক চক্রের ৮ সদস্য আটক, মাইক্রোবাস জব্দ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ২৬০ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

সাগর হাওলাদার রাজাপুর ঝালকাঠিঃ ঝালকাঠির রাজাপুরের বাইপাস মোড়ের একটি বাড়ি থেকে ১০ কোটি টাকা মূল্যের ব্রিটিশ সীমানা পিলার সাদৃশ্য একটি বস্তুসহ প্রতারক চক্রের ৮ সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলা সদরের ঐ এলাকার ইদ্রিস খন্দকারের বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের সাথে থাকা একটি মাইক্রোবাস ও নয়টি মোবাইল ফোন জব্দ করেন। ইদ্রিস খন্দকার ওই এলাকার মৃত ইসাহাক খন্দকারের ছেলে। অপর আটককৃতরা হল- চট্টগ্রামের বাকুলিয়ার মোহাম্মদ হোসাইনের ছেলে হোসাইন বিন শহিদ (৫০), বরিশালের হিজলার পভনিভায়া গ্রামের হাজি নুরুল ইসলামের ছেলে মাহতাব উদ্দিন (৫৪), লক্ষ্মীপুরের বাজিপুর থানার ভবানিপুর গ্রামের ফয়েজ উদিদনের ছেলে মিজানুর রহমান (৪৫), ভোলার বোরহানউদ্দিনের ইদ্রিস আলীর ছেলে মহিউদিদন (৪০), ঢাকার দক্ষিণখানার ১২ নং সেক্টরের মোল্লারটেক এলাকার জমির উদ্দিনের ছেলে রতন উদ্দিন (৪৫), ভোলার লালমোহনের চরনিউলোর কাজেম আলীর ছেলে মেহেদি হাসান (৩৩) ও রাজাপুরের আঙ্গারিয়া গ্রামের সাহেব আলীর ছেলে নজরুল ইসলাম (৪০), এ তথ্য জানান ওসি তদন্ত আবুল কালাম আজাদ। রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, বাইপাস মোড়ের খন্দকার বাড়িতে পিলার চোরাচালান চক্রের কতিয় সদস্য পিলার পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে দুপুরে ঐ বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তবে উদ্ধারকৃত ওই পিলার সাদৃশ্য বস্তুটি আসলে ব্রিটিশ সীমানা পিলার কিনা তা সঠিক ভাবে বলা যাচ্ছে না। পিলারটির গায়ে লেখা রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানী ১৮১৮ । বস্তুটি পরীক্ষা নিরীক্ষা ও তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121