আঃরাজ্জাক মিঠাপুকুর প্রতিনিধি
‘মুজিব বর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান’ শ্লোগানকে সামনে রেখে রংপুরের মিঠাপুকুরে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
রবিবার (পহেলা নভেম্বর) সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন ভূঁইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার।
সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাদেকুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা জেসমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রশিদ সরকার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা হুমায়ন কবীর, শিশু কর্মকর্তা আব্দুল ওয়াহেদ প্রমুখ। পরে প্রশিক্ষণ প্রাপ্ত যুবকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
Leave a Reply