স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম: ময়মনসিংহ নান্দাইলে প্রধান মন্ত্রীর প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটুর রোগ মুক্তি কামনায় রবিবার(২২নভেম্বর) মাগরিব নামায বাদ নান্দাইল চন্ডিপাশা উত্তর শাহী নূর জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে।
নান্দাইল পৌরসভার বর্তমান ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র আসন্ন নান্দাইল পৌরসভার নির্বাচনে মেয়র পদপ্রার্থী শাহ আলম হেলিম মাহিন মিলাদ মাহফিলের আয়োজন করেন।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন,মাওলানা উসমান গণি এসময় ৯নং ওয়ার্ডের শতাধিক লোক দোয়া মাহফিলে শরিক হয়।
দোয়া মাহফিলে আশরাফ সিদ্দিকী বিটুর রোগ মুক্তি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
Leave a Reply