July 20, 2026

ভোলার কুঞ্জেরহাটে আল আরফাহ্ ইসলামী ব্যাংকের আউটলেট শাখার উদ্বোধন

0
ছবি

 গাজী মো. তাহেরুল আলম, বিশেষ প্রতিনিধি: আজ ৫ নভেম্বর, বৃহস্পতিবার সকাল ১১ টায় দ্বীপজেলা ভোলার উপশহর কুঞ্জেরহাট বাজারের শাওন প্লাজায় আল আরফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের আউটলেট শাখার উদ্বোধন করা হয়। প্রাণোবন্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ। স্থানীয় ৪ নং কাচিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রব কাজী সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,আল আরফাহ্ ইসলামী ব্যাংকের ভোলা শাখার ব্যবস্থাপক ও প্রিন্সিপ্যাল অফিসার মোহাম্মদ আলী,অপারেশন ম্যানেজার মো. নুরে আলম এবং বোরহানউদ্দিন আলীয়া মাদরাসার ভাইস প্রিন্সিপ্যাল মাওলানা অলিউল্যাহ্। স্বাগত বক্তব্য রাখেন,আউটলেট শাখার ইনচার্জ আব্দুর রাজ্জাক। দোয়া মোনাজাত পরিচালনা করেন, আলহাজ্ব মাওলানা মো. ইলিয়াছ। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন, সাংবাদিক গাজী মো. তাহেরুল আলম। বক্তাগণ বলেন, সুদমুক্ত ব্যাংকি খাতে আল আরফাহ্ ইসলামী ব্যাংক শীর্ষ ব্যাংকের তালিকায় রয়েছে।তাঁরা এ ব্যাংকের কুঞ্জেরহাট আউটলেট শাখার মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী ও জনগণকে রেমিটেন্স ও ক্ষুদ্র ঋণ সুবিধা নেয়ার অনুরোধ জানান। উল্লেখ্য, আল আরফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের কুঞ্জেরহাট আউটলেট শাখা উদ্বোধন হওয়ায় স্থানীয় প্রবাসী পরিবার ও ব্যবসায়ীদের মাঝে এ শাখায় লেনদেনের যথেষ্ট আগ্রহ লক্ষ্য করা গেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed