1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

ভালুকায় তারেক রহমানের ৫৬ তম জন্মদিন পালন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ২৪৫ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

জিএম,ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ভালুকা উপজেলা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর শনিবার বিকেলে ভালুকা নতুন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে দলীয় নেতা কর্মিরা। উপজেলা বিএনপির সাবেক সাংগঠিনক সম্পাদক সিরাজুল ইসলাম ঢালীর সভাপতিত্বে ও উপজেলা শ্রমিকদলের আহবায়ক মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান নাছির উদ্দিন সরকার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, হবিরবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক নাজমুল আলম সোহাগ মাষ্টার, উলামা দলের কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদক মওলানা মাহফুজুর রহমান, ময়মনসিংহ দক্ষিন কৃষকদলের সদস্য নাজমুল আলম বাদল, বাংলাদেশ বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ন আহকায়ক মোস্তাফিজুর রহমান মামুন, আতিকুল ইসলাম মোল্লা সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে আলোচনা সভা শেষে দলের প্রয়াত নেতা কর্মিদের বিদেহী আত্তার মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121