1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কঃ কিশোরী অন্তঃসত্ত্বাঃ মামলায় ৪০ দিনেও প্রেপ্তার হয়নি আসামী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ২৫১ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

ময়মনসিংহ প্রতিনিধি রিপন সারওয়ার: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অষ্টম শ্রেণি পড়ুয়া কিশোরীকে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক করে আবু হাসান শাহরিয়ার নামের এক যুবক। সেই কিশোরী এখন আট মাসের অন্তঃসত্ত্বা। পরিবারের পক্ষ থেকে বিয়ের জন্য চাপ দিলে শাহরিয়ার সুমন রাজি হননি। এ ঘটনায় উপায় না দেখে কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত ৬ অক্টোবর ত্রিশাল থানায় ধর্ষণ মামলা করেছেন । এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার পারেনি পুলিশ। অভিযোগ রয়েছে, প্রেমের সম্পর্কের পর ওই কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন আবু হাসান শাহরিয়ার। এ ঘটনায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয় ওই কিশোরী। পরে বিয়ের জন্য চাপ দেয় কিশোরীর পরিবার। কিন্তু সুমন এতে রাজি হননি। পরীক্ষা করে দেখা যায়, ওই কিশোরী আট মাসের অন্তঃসত্ত্বা। কিশোরীর বাবা বলেন, ‘এলাকার চেয়ারম্যান এবং,মুরুব্বিদের জানানো হয়েছে।বিচার না পেয়ে গত এক মাস আগে আমি থানায় মামলা করছি। এদিকে শাহরিয়ার বড় ভাই সিরাজুল ইসলাম বলেন, ‘আমার ভাইয়ের সঙ্গে ঐ মেয়ের প্রেমের সম্পর্ক হয়নি। জিদ করে আমার ভাইয়ের ওপর দোষ চাপাচ্ছে এসব ঘটনা সম্পৃন্ন মিথ্যা।’ এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন,আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে ধরতে সক্ষম হবো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121