1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

পটুয়াখালী থেকে এএসআই ওয়াসিমকে ঢাকায় বদলী, হতদরিদ্রদের মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ১৭০ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

রাজিব হোসেন সুজন, বরিশাল ব্যুরো প্রধানঃ পটুয়াখালী থানার সাবেক এএসআই ওয়াসিম এর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বদলীর আদেশ হওয়ায় পটুয়াখালী জেলার সাধারন জনগনসহ অসহায় ও নিপীড়িত লোক পুলিশ প্রধানের কাছে তাহার বদলী বাতিল করে পটুয়াখালী থানায় চেয়ে মানববন্ধন করেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০ টার দিকে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন হতদরিদ্র ও অসহায় মানুষরা।

মহামারী করোনার মধ্যে অসহায় হতদরিদ্রে ও দিন আনে দিন খায় এমন মানুষের পাশে দাঁড়িয়েছিলেন মানবিক পুলিশ সদস্য এএসআই ওয়াসিম,নিজের বেতনের টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করতেন পটুয়াখালী খেটে খাওয়া অসচ্ছল মানুষদের।

উপস্থিত লোকজনদের কাছ থেকে জানা যায় এএসআই ওয়াসিম পটুয়াখালী থানায় যে কোন শ্রেনীর লোক আসলে তাদেরকে আইনি ভাবে সঠিক ও সুন্দরভাবে সমাধান করে দিতেন। অভাবী ও দুস্থঃ লোকদের তিনি সাহার্য্য করতেন। যাতে করে সবার কাছে মানবিক পুলিশ অফিসার হিসেবে পরিচিত লাভ করে, বর্তমানে অনেক পুলিশকে নিয়ে খারাপ মন্তব্য করলেও এএসআই ওয়াসিম সাধারন মানুষের কাছে গ্রহনযোগ্যতা পেয়েছে অনেক বেশি তার এই কর্মকান্ড দেখে সবাই মুগ্ধ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121