ঝিনাইগাতীতে জো বাইডেন ও কমলা হ্যারিসকে বাংলাদেশী আমেরিকান নাগরিক এবিএম সিদ্দিক এর অভিনন্দন
মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বাংলাদেশী আমেরিকান নাগরিক বীর মুক্তিযোদ্ধা এবিএম সিদ্দিক যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং নব-নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন। ৯ নভেম্বর সোমবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে ঝিনাইগাতী অর্নিবান সংঘের সামনে এ অভিনন্দন জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুজ্জামান লেবু, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম বেলায়েত হোসেন, উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডলের,উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম দুলালসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। অভিনন্দন অনুষ্ঠান শেষে মিষ্টি বিতরণ করা হয়। এসময় বাংলাদেশী আমেরিকান নাগরিক এবিএম সিদ্দিক বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে দেশটির ৪৬তম প্রেসিডেন্ট হয়েছেন। জো বাইডেনের রানিংমেট কমলা হ্যারিস প্রথম মহিলা ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়ায় তিনি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।