1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

উলিপুর উপজেলা বিএন‌পির দ্বি-বার্ষিক সম্মেলন হায়দার সভাপ‌তি, বুলবুল সম্পাদক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ১৯৫ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলা বিএন‌পি ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনু‌ষ্ঠিত হয়েছে। শনিবার সকালে প্রথম অ‌ধি‌বেশ‌নে দলীয় কার্যালয় চত্ব‌রে উপজেলা বিএনপি’র সভাপতি হায়দার আলী মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সভাপতি তাসভীর-উল-ইসলাম। এসময় পৌর যুব দলের সাধারণ সম্পাদক আপন আলমগীরের সঞ্চালনায় কুড়িগ্রাম জেলা বিএনপি’র সহ সভাপতি এ্যাড. ফখরুল ইসলাম, শফিকুল ইসলাম বেবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ সোহেল হোসেন কায়কোবাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, দপ্তর সম্পাদক আশরাফুল আলম রুবেল, উপজেলা বিএনপির সদ‌্য সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান নূরেচ্ছাবা স্টার, কুড়িগ্রাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাসিম পারভেজ তারা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলহাজ জামাল হামিদ সহ উপ‌জেলা ও ই‌উ‌নিয়ন বিএন‌পি’র নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন। প‌রে বিকেলে দ্বিতীয় অ‌ধি‌বেশ‌নে বিনা প্রতিদ্ব‌ন্দিতায় হায়দার আলী‌কে সভাপ‌তি ও কাউন্সিলর‌দের ভো‌টে সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাচ্চুকে নির্বাচিত করা হয়। এছাড়াও বিনা প্রতিদ্ব‌ন্দিতায় পৌর বিএনপি’র সভাপতি নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক সোলায়মান সরকার ও এহসানুল করিম প্রিন্সকে সাংগঠনিক হিসেবে ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121