জহিরুল ইসলাম,নান্দাইল, ময়মনসিংহ : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ নান্দাইল উপজেলার ৩নং নান্দাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচন করতে চান গরিব -দুঃখী মেহনতি মানুষের বন্ধু, পল্লী চিকিৎসক মোঃ মাজহারুল হক কামাল। নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে তিনি মাদক,সন্ত্রাস, চাঁদাবাজ ও দূর্নীতি মুক্ত, দায়বদ্ধতা নিশ্চিত করে একটি উন্নত ওয়ার্ডে করার লক্ষে, মেম্বার পদপ্রার্থী হিসেবে ৪নং ওয়ার্ডে সর্বস্তরের জনগনের সামনে নিজেকে ব্যানার,ফেস্টুন ও গনসংযোগ অব্যাহত রেখে উপস্থাপন করছেন। মাজহারুল হক কামাল দীর্ঘদিন ধরে ৪নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পল্লী চিকিৎসার সাথে সাধারন মানুষের স্বার্থে উন্নয়ন মূলক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন। বিভিন্ন সময় গরিব ও অসহায় মানুষের খবর পেল আর্থিকভাবে সহযোগিতার মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়েছেন। মোঃ মাজহারুল হক কামাল এলাকার সব সময় মানুষের বিপদে-আপদে নিবেদিত ছিলেন। তিনি আশা করেন আসন্ন ইউনিয়ন নির্বাচনে ৪নং ওয়ার্ডের নির্বিশেষে সকলের দোয়া এবং সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চান।
Leave a Reply