রবিউল ইসলামঃ
সিলেটের একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে কাশিম উদ্দিন মাসুম। বেড়ে ওঠা সিলেটের এমন একটি গ্রামে যেখানে মোবাইল নেটওয়ার্ক ছিলো না বললেই চলে। এমন একটি সময় তিনি পার করেছেন যখন স্বপ্ন দেখতেন কাগজের কম্পিউটার নিয়ে আর এখন লাখ টাকার কম্পিউটার তিনি ব্যবহার করেন। যেখানে শুধু মাসিক ইন্টারনেট বিলই ১৫ হাজার টাকা।
এই সময় বাংলাদেশের পেক্ষাপটে মাত্র ২১ বছরের তরুনের মাসিক আয় ১ লাখের বেশী! এটা আপনার ্কাছে অবিশ্বাস্য মনে হলে ও বাস্তব। বলতেছি "সফল ফ্রিল্যান্সারে প্রতিস্টাতা কাশিম উদ্দিন মাছুমের কথা, নিজে কষ্ট করে আজকে এই পর্যায়ে এসেছেন তিনি, ঘরে তুলেছেন সফল ফ্রিল্যান্সার নামে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম।
বাংলাদেশের জনপ্রিয় ফ্রিল্যান্সিং প্লাটফর্ম "সফল ফ্রিল্যান্সার" এর প্রতিষ্ঠাতা
কাশিম উদ্দিন মাছুমের কথাই বলছি, যিনি একসময় কাগজের কম্পিউটার নিয়ে স্বপ্ন দেখতেন। এখন হাজারো তরুণ/তরুণীদের পরিবারের মুখে হাসি ফোটানোর বাস্তব কারিগর।
মাসুম বলেন,সপ্তম শ্রেণীতে থাকাকালীন টেকটিউনস সম্পর্কে জানতে পারি, সেখান থেকেই ফ্রিল্যান্সিং সম্পর্কে ধারণা পাই। আমাকে দিকনির্দেশনা দেবে আশেপাশে এমন কাউকেই পাইনি তবে নিজের মতো করে আমার গবেষণা চালিয়ে যাই, প্রথম ফ্রিল্যান্সিং সম্পর্কে জানার পর থেকে আমি এটার প্রতি খুবই আগ্রহপ্রবণ হই এবং টানা দুই বছর ফ্রিল্যান্সিং নিয়ে গবেষণা করি। গবেষণায় সফলতা পাই আমি যখন ৯ম শ্রেণীতে পড়ি এবং ফ্রিল্যান্সিংয়ের জগতে তখন থেকেই কাজ শুরু করি। ২০১৩ সাল থেকে ফ্রিল্যান্সিং শুরু করি, ১৬ সালে এসে ৬ ডিজিটে প্রবেশ করি এবং ১৭ সালে কাতার চলে যাই, ১৮/১৯ সালে প্ল্যান করি আর ২০ সালে এসে আমার কাছে ৩ টি অপশন ছিলো
১ঃ নিজে নিজের ফ্রিল্যান্সিং কাজ গুলোতে সময় দেওয়া যেটা করলে কেবল একাই আমি সফল হতাম!
২ঃ নিজের চাকরির পাশাপাশি পার্টটাইম কিছু করা
৩ঃ একটি কমিউনিটি তৈরি করা
জন্মের পর থেকে মানুষ এর খুশিতে অংশ নেওয়া আমার অভ্যাসে পরিণত হয়ে যায়, তাই বেছে নিয়েছিলাম অপশন ৩! অর্থাৎ তৈরি করলাম সফল ফ্রিল্যান্সার - Sofol Freelancer কমিউনিটি, যেখানে মানুষের সফলতায় পাশে থাকাই লক্ষ্য ছিলো! জানিনা এই চ্যালেঞ্জে কতটা সফল তবে আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া কেননা মাত্র ৯ মাসেই ১ লাখ এর অধিক মানুষ এর কাছে পৌছাইতে পেরেছি।
সফল ফ্রিল্যান্সার একটি ব্রান্ড এখন, এখন ব্র্যান্ডটা তৈরি করা সহজ ছিলো না! আমাকে ২/৩ মাস রাতে মাত্র ৩/৪ ঘন্টা ঘুমিয়ে কাজ করতে হয়েছে।
অফিস : প্লাট নং ১৪ , রোড নং ০২,
সেক্টর ০৬, উত্তরা আবাসিক এলাকা
ঢাকা -১২৩০
+88 01938897695,01720-010780
ইমেইল: dailycrimetalash@gmail.com
Web Design by: SuperSoftIT.com