স্টাফ রিপোর্টারঃ শানুর আহমেদঃ
আসন্ন ৭নং দয়ামির ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ইউনিয়ন চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বার প্রার্থীদের নির্বাচনের অনেক আগথেকেই প্রচার প্রচারনা শুরু করতে দেখা যাচ্ছে।। গত রাত ৮ ঘটিকার সময় বাবলু দাস সমথর্ন গোষ্ঠীর আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে এলাকার তথা ৭নং ওয়ার্ডের অনেকেই উপস্থিত ছিলেন। নির্বাচনি সভায় বাবলু দাস ৭নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন। এ ব্যপারে বাবলু দাস আমাদের প্রতিনিধির এক প্রশ্নের উত্তরে তিনি বলেন ক্ষমতার দাপট নয়, জনসেবা করতে চাই। নিজের পকেটে টাকা ভর্তি নয়, ওয়ার্ড বাসীর উন্নয়নে কাজ করতে চাই। ওয়ার্ডের অবহেলিত, গরীব-দুঃখী, মেহনতী মানুষদের ন্যয্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। নিজের মুখের কথায় নয়,সভার সহযোগিতায় তা বাস্তবে রুপান্তরিত করতে চাই। সে জন্য তিনি ওয়ার্ড বাসীর সাহায্য সহযোগিতা কামনা করেন। আলোচনা সভায় তিনি উপস্তিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন সর্বস্তরের জনগণের ভালেবাসায় তিনি আগামী দিনে এগিয়ে যেতে চান।।।
অফিস : প্লাট নং ১৪ , রোড নং ০২,
সেক্টর ০৬, উত্তরা আবাসিক এলাকা
ঢাকা -১২৩০
+88 01938897695,01720-010780
ইমেইল: dailycrimetalash@gmail.com
Web Design by: SuperSoftIT.com