রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে হিন্দু পরিবারে হামলা ও প্রতিমা ভাংচুর করা করা হয়েছে। থানায় অভিযোগ করেও প্রতিকার পায়নি অসহায় পরিবারটি। চরম নিরাপত্তাহীনতায় ভুগছে সংখ্যালঘু ওই পরিবার।
জানা গেছে, রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গার খিতাব খাঁ গ্রামে কালিপদ রায়ের সাথে ৪৮ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন থেকে একই এলাকার রেজাউল করিম (৫০), এরশাদুন্নবী (৪৫) (মুকুল মিয়া (৪০) এর সাথে বিরোধ চলে আসছিল। এরই এক পর্যায়ে বিবাদী রেজাউল করিম গং জেলা ও দায়রা জজ আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞার জন্য আবেদন করলে বিজ্ঞ আদালত তা খারিজ করে। মামলায় পরাজিত হলে কালিপদ রায়ের পরিবার তাদের বৈধ জমিতে ঘর উত্তোলন করলে ক্ষোভে গত ২৩ অক্টোবর বিকেলে ওই এলাকার চিহ্নিত ভূমিদস্যু রানু (৪৫), পিতা সোলায়মান আলী, মুক্ত (৩৫), পিতাঃ আবুল হোসেন, ফিরোজ (২৪), পিতাঃ আবুল হোসেন, লিখন (২০) ও মুখে মাস্ক পড়াসহ ১০/১২জনের একটি দল লাঠিসোটা নিয়ে আকস্মিক হামলা চালিয়ে শ্রীমতি রতœা রানী ও দয়া রানীকে মারপিট করে গুরুতর আহত করে তাদের গায়ে আগুন জ্বালিয়ে দেয়ার চেষ্টা করে এবং বাড়ির আঙিনায় নির্মিত দূর্গাপূজার প্রতিমা ভাংচুর করে। হামলায় আহতরা বর্তমান রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। অবস্থা বেগতিক দেখে কালিপদ রায় রাজারহাট অফিসার ইনচার্জ বরাবর একটি অভিযোগ দাখিল করলে রাজারহাট থানার এসআই আশরাফ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল গিয়ে পরিদর্শন করলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। এ ব্যাপারে হামলার শিকার কালিপদ চন্দ্র রায় জানান, ২৩ তারিখ থানায় অভিযোগ দিয়েও ২৪ অক্টোবর বিকেল পর্যন্ত কোন প্রতিকার পাইনি। এদিকে আমি থানায় অভিযোগ করেছি বিষয়টি হামলাকারী আচ্ করতে পেরে তারা আমার পরিবারের উপর আবারো হামলার পরিকল্পনা করছে। বর্তমানে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
ঘটনার প্রত্যক্ষদর্শী সুধা রানী, রনু বালা, মংলী রানী ও ফুলতি রানী ঘটনার সত্যতার স্বীকার করেন। এ ব্যাপারে মামলার দায়িত্বপ্রাপ্ত রাজারহাট থানার এসআই আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- আমরা পরিবারটিকে নিরাপত্তার জন্য ঘটনাস্থলে আছি।
অফিস : প্লাট নং ১৪ , রোড নং ০২,
সেক্টর ০৬, উত্তরা আবাসিক এলাকা
ঢাকা -১২৩০
+88 01938897695,01720-010780
ইমেইল: dailycrimetalash@gmail.com
Web Design by: SuperSoftIT.com